সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই নতুন পরিকল্পনা করল ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০১, | ২২:২৯:১৩ |
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি উত্তেজনা ফের বাড়ল। এবার যুক্তরাষ্ট্রকে পুরোপুরি বাদ দিয়ে এই প্রণালিটির জন্য একটি নতুন ব্যবস্থাপনা মডেল চালুর কথা জানিয়েছে ইরান।

‘জাতীয় পারস্য উপসাগর দিবস’ উপলক্ষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই পরিকল্পনার কথা জানান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

গালিবাফ বলেন, ‘ইরান তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে এমন একটি ভবিষ্যৎ নিশ্চিত করতে চায়, যেখানে আমেরিকার কোনো উপস্থিতি বা হস্তক্ষেপ থাকবে না।

তবে প্রস্তাবিত এই মডেলটি ঠিক কিভাবে কাজ করবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রাথমিক আলোচনা ভেস্তে যাওয়ার পর গালিবাফের পক্ষ থেকে এই মন্তব্য এলো। 

১৬২২ সালে পারস্য উপসাগর থেকে ইউরোপীয় শক্তিগুলোকে বিতাড়িত করার ঐতিহাসিক ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দাবি করেন, এই অঞ্চলের জলপথের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নজির ইরানের ইতিহাসে আগেও ছিল।

এর আগে গত ১৩ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ঘিরে একটি নৌ-অবরোধের ঘোষণা দেন।

এর আগে মার্চ মাসেই যুদ্ধ শুরুর পর এই নৌপথে যাতায়াত সীমিত করেছিল তেহরান।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরু হয়। এতে হাজার হাজার মানুষের প্রাণহানির পর ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। বর্তমানে একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছাতে কূটনৈতিক তৎপরতা চলছে।

যুদ্ধবিরতির পর ইরান প্রাথমিকভাবে হরমুজ প্রণালি খুলে দিলেও মার্কিন নৌ-অবরোধের প্রতিক্রিয়ায় তারা আবারও নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..