ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৮০ মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১০, | ১৮:৫৭:৫০ |

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮৮০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। 

রবিবার (৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৬টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৩৩টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে ২০টি বাস, ১২টি ট্রাক, ১৭টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৭টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৭টি বাস, ৪টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ৩০৭টি মামলা হয়েছে। 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০টি বাস, ২৮টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৪টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১১৫টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯টি বাস, ২৪টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি, ২২৬টি মোটরসাইকেলসহ মোট ৪১৯টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ৬টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা হয়েছে। 

ট্রাফিক-গুলশান বিভাগে ২০টি বাস, ২টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫০০টি গাড়ি ডাম্পিং ও ৩৫৯ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..