✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পোলাও-বিরিয়ানির পর ফল খাওয়া কতটা বিপজ্জনক? জানুন কারণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-৩০, | ১৯:১০:৩৬ |
সম্প্রতি মুম্বাইয়ের এক পরিবারের দুঃখজনক ও আকস্মিক মৃত্যুর ঘটনায় খাবারের অভ্যাস নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিরিয়ানি বা ভারী খাবারের পর তরমুজ খাওয়া কতটা ঝুঁকিপূর্ণ—তা নিয়ে আলোচনা চলছে।

তবে চিকিৎসকদের মতে, শুধু খাবারের ভুল সংমিশ্রণেই প্রাণঘাতী সমস্যা হওয়ার সম্ভাবনা কম; বরং বাসি খাবার বা দূষিত পানীয় থেকেও মারাত্মক বিষক্রিয়া হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, কী খাচ্ছেন তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কীভাবে হজম হচ্ছে সেটাও সমান জরুরি। তাই ভারী খাবারের পর কিছু অভ্যাস এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

যেমন, ভারী খাবারের সঙ্গে সঙ্গে ফল খেলে তা ঠিকমতো হজম না হয়ে পাকস্থলীতে গিয়ে গ্যাস, পেটফাঁপা বা বমির কারণ হতে পারে। তাই মূল খাবারের অন্তত এক ঘণ্টা পরে ফল খাওয়া ভালো।

অনেকে তেল-মশলাযুক্ত খাবারের সঙ্গে ঠান্ডা পানি বা কোমল পানীয় পান করেন, যা হজমের এনজাইমের কার্যকারিতা কমিয়ে দেয় এবং চর্বিজাতীয় খাবার জমাট বাঁধতে পারে। তাই স্বাভাবিক বা হালকা গরম পানি পান করাই উত্তম।

গরমকালে বাসি খাবার বা কাটা ফল দ্রুত নষ্ট হয়ে যায় এবং সঠিকভাবে সংরক্ষণ না করলে তাতে ব্যাকটেরিয়া বেড়ে খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বাড়ায়। তাই সবসময় টাটকা খাবার খাওয়া এবং ফল ভালোভাবে ধুয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এছাড়া ভারী খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়া ঠিক নয়। এতে হজমে সমস্যা ও অ্যাসিড রিফ্লাক্স হতে পারে। বরং কিছুক্ষণ হাঁটা এবং ঘুমানোর অন্তত ২–৩ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করা ভালো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..