✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দূষণ কমাবে গরুর গাড়ি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-০৩, | ১১:০৪:৩০ |

যানবাহন জ্বালানি তেলে চলার কারণে দিন দিন দূষণের মাত্রা বাড়ছে। দূষণ কমাতে সারা বিশ্বজুড়ে পদক্ষেপ নেয়া হচ্ছে। কিন্তু কোনোভাবেই এই দূষণ কমানো সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে দূষণ কমাতে জনপ্রিয়তা বাড়ছে ব্যাটারিচালিত যানবাহন ও ইলেকট্রিক গাড়ির। এই পরিস্থিতিতে বাজারে বেশ কয়েকটি ইলেকট্রিক গাড়ি এনেছে ভারতীয় কয়েকটি কোম্পানি। কম টাকায় এসব গাড়ি পাওয়া যাচ্ছে বিশ্বের নানা প্রান্তে।

এ বিষয়ে ভারতের মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সম্প্রতি টুইটারে গরুর গাড়ির একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন অন্য এক পদ্ধতির কথা।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পিছনে হাফ-ট্যাক্সির মতো একটি খোল, যা টানছে দু’টো ষাঁড়। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, তার মনে হয় না এই গাড়ির যা খরচা, ততো কম খরচায় কোনও গাড়ি বের করতে পারবে Tesla বা Elon Musk।

টুইটটি করার সঙ্গে সঙ্গেই তা চোখে পড়ে নেটিজেনদের। সকলে ট্যুইটের উত্তর দিতে শুরু করে। এ নিয়ে Tesla-র থেকে কোনও উত্তর এসেছে কিনা জানা যায়নি তবে, বেশ মজার মজার রিপ্লাই পেয়েছেন আনন্দ। অনেকে তার এই গরুর গাড়ির অভিনব পরিকল্পনার প্রশংসা করেছেন। অনেকে লিখেছেন, এই গাড়ি থেকে আবার শক্তি ও জ্বালানিও উৎপন্ন হতে পারে। যা আমাদের অতি-পরিচিত প্রাচীন বায়োগ্যাস।

তবে, বাস্তবে গরুর গাড়ি আর ইলেকট্রিক গাড়ির মধ্যে তুলনা হয় না। দু’টোর ধরন আলাদা। কাজ আলাদা। গরুর গাড়ির চেয়ে অনেক দ্রুত গতিতে চলছে পারে ইলেক্ট্রিক গাড়ি। বিশেষ করে Tesla যে ধরনের গাড়ি বানিয়েছে, তাতে তা অন্যান্য যে কোনও জ্বালানি গাড়িকেই টেক্কা দিতে পারে।

I don’t think @elonmusk & Tesla can match the low cost of this renewable energy-fuelled car. Not sure about the emissions level, though, if you take methane into account… pic.twitter.com/C7QzbEOGys
— anand mahindra (@anandmahindra) December 23, 2020 তাই বোঝাই যাচ্ছে, রসিকতার জন্যই এই টুইটটি করেন আনন্দ। তবে, অবশ্যই রসিকতার ছলে বায়ুদূষণ আটকানোর একটা প্রচেষ্টা প্রকাশ পায়। শুধু Tesla বা Elon Musk-ই নয়, বায়ু দূষণ কমাতে বাজারে এই ধরনের ইলেকট্রিক গাড়ি আনার চেষ্টা করছে অন্যান্য সংস্থাও। কিন্তু কোনও সংস্থাই সে ভাবে এখনও সফল হয়নি!

সূত্র: নিউজ এইটটিন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..