✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার পবিত্র হজ করতে পারবেন ৩০ হাজার ইরানি নাগরিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৮, | ১৪:০১:০৭ |
সৌদি আরবের সঙ্গে বিশেষ সমঝোতার ভিত্তিতে চলতি বছর প্রায় ৩০ হাজার ইরানি নাগরিক পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। দুই দেশের উচ্চপর্যায়ের সমন্বয়ে সোমবার থেকেই এই হজযাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ইরনা।

ইরানের হজ ও ওমরাহ সংস্থার উপ-প্রধান আকবর রেজায়ি সংবাদমাধ্যমটিকে জানান, সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের দাপ্তরিক অনুমতি পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, ইরানি হজযাত্রীদের যাতায়াত থেকে শুরু করে পুরো সফরটি একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার অধীনে পরিচালিত হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও চুক্তি সম্পন্ন হয়েছে।

আকবর রেজায়ি আরও জানান, এবার হজ কাফেলা বা গ্রুপগুলোর কাঠামোতে বড় পরিবর্তন আনা হয়েছে। সরকারি ইলেকট্রনিক প্ল্যাটফর্মে নতুন করে ২৩৬টি গ্রুপ যুক্ত করা হয়েছে। এদিকে মক্কায় হজযাত্রীদের স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে। পুরো প্রক্রিয়াটি যেন নির্বিঘ্ন হয়, সেজন্য জেদ্দায় অবস্থিত ইরানি দূতাবাস ও কনস্যুলেট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

জানা গেছে, হজযাত্রীদের আবাসন সুবিধার জন্য মদিনায় ১৬টি এবং মক্কায় ২৪টি হোটেল বরাদ্দ দেওয়া হয়েছে। এবার আবাসন ব্যবস্থার মান আগের চেয়ে উন্নত করা হয়েছে এবং মদিনায় অবস্থানের সময়সীমা বাড়িয়ে ৬ রাত ৭ দিন করা হয়েছে।

হজ চলাকালীন হজযাত্রীদের নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করবে ইরান। সোমবার ২৭ এপ্রিল মদিনায় প্রথম কাফেলা পৌঁছেছে। বিমান চলাচল কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের ভিত্তিতে ফ্লাইটগুলো পরিচালিত হবে। তবে বিকল্প হিসেবে স্থলপথে যাতায়াতের জরুরি পরিকল্পনাও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান রেজায়ি।

সূত্র : গালফ নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..