✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৫, | ১৮:৫৭:৫১ |
চট্টগ্রামের মীরসরাইয়ে এক মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নাহিদ হোসেন (২৯) ও সাহেদ আহমেদ রিয়াজ (২৭)।  

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৯ টার দিকে সাবেক সেনা সদস্য মুরগি ব্যবসায়ী মো. নাহিদ হোসেনের খামার থেকে মুরগি ক্রয় করতে আসেন চট্টগ্রামের জালালিয়া চিকেন সাপ্লাই নামের একটি প্রতিষ্ঠানের ৬ জন কর্মকর্তা। তাদেরকে কৌশলে নিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে নগদ ৩ লাখ ৩ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন নিয়ে যায়। পরে পুলিশ অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করে। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত ৩টি রামদা, নগদ ১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, ২টি মুখোশ, ২টি ক্যাপ এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের আজ (বুধবার) দুপুরে আদালত সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..