✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মৌচাক ফ্লাইওভার থেকে দগ্ধ অবস্থায় মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১২, | ২০:৪৬:২৯ |
রাজধানীর শাহজাহানপুরে মৌচাক মোড় এলাকার ফ্লাইওভারের ওপর থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) সকালে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় শাহজাহানপুর থানা পুলিশ।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান সরকার বলেন, আমরা ৯৯৯ -এ খবর পেয়ে রাত দেড়টার দিকে মৌচাক মোড় ফ্লাইওভারের ওপর থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থা একজনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা যেহেতু তার সম্পূর্ণ পোড়া অবস্থায় আমরা উদ্ধার করি তাই পুরুষ অথবা নারী শনাক্ত করা যায়নি। ডিএনএ নমুনার মাধ্যমে তার নামপরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..