✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

২০২৬ বিশ্বকাপ: ৬৪ দিন বাকি— ড্রাগনদের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৮, | ২০:১৬:১৯ |

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৬৪ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।

এক বিশ্বকাপে খেলার পর টুর্নামেন্টের আরেক আসরে খেলতে গিয়ে সবচেয়ে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে ওয়েলসকে। বিশ্বকাপে অংশগ্রহণে সবচেয়ে লম্বা বিরতির রেকর্ড তাদের দখলে: ৬৪ বছর। 

১৯৫৮ সালে সুইডেনে প্রথমবার বিশ্বকাপে খেলেছিল ‘দ্য ড্রাগন্স’। জ্যাক কেলসি, টেরি মেডউইন, ক্লিফ জোন্স, আইভোর আলচার্চ, জন চার্লসের দল হাঙ্গেরিকে হারিয়ে নকআউট পর্বে ওঠে। তারপর কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছিল দলটি। কিন্তু পেলের চমৎকার গোলে ১-০ ব্যবধানে হারে তারা।

১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ওঠার বেশ কাছে ছিল ওয়েলস। বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচে জিততে হতো তাদেরকে। ঘরের মাঠে রোমানিয়ার মুখোমুখি হয়েছিল তারা। স্কোর যখন ১-১, তখন পেনাল্টি পায় ওয়েলস। পল বোডিনের ওই শট ক্রসবারে লেগে ফিরে আসে। ওই গোলটি হলে ২-১ গোলে এগিয়ে থাকতে পারতো নেভিলে সাউথহল ও রায়ান গিগসের দল। কিন্তু রোমানিয়ানরা ম্যাচটি ২-১ গোলে জিতে বিশ্বকাপ নিশ্চিত করে।

ওয়েলসরা শেষ পর্যন্ত ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফেরে কাতারে ২০২২ সালে। উয়েফা বাছাইয়ের প্লে অফ সেমিফাইনালে অস্ট্রিয়ার বিপক্ষে ২-১ গোলে তারা জিতেছিল গ্যারেথ বেলের জোড়ায়। তারপর ফাইনালে ইউক্রেনের বিপক্ষে একমাত্র জয়সূচক গোল করেন সাবেক রিয়াল মাদ্রিদ সুপারস্টার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..