✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাভারে থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযান, পুলিশের ওপর হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৭, | ১৭:১৮:৩৪ |
সাভারে অবৈধ থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন হাইওয়ে পুলিশের সদস্যরা। এতে এক পথচারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, হাইকোর্টের নির্দেশনা ও সড়ক দুর্ঘটনা কমাতে অবৈধ থ্রি-হুইলারের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় অটোরিকশা চালকেরা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করে এবং পরে হাইওয়ে থানায় হামলার চেষ্টা চালায়।

বিক্ষোভকারীদের হামলায় চার পুলিশ সদস্য ও এক পথচারী আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশ।

অন্যদিকে অটোরিকশা চালকদের অভিযোগ, হাইওয়ে পুলিশ সড়কে অটো চলাচলের মৌখিক অনুমতি দিয়ে রেকার বিলের নামে ২৬শ টাকা করে অটো প্রতি হাতিয়ে নিচ্ছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহাজাহান আলী বলেন, অটোরিকশায় অভিযান চালালে চালকরা জড়ো হয়ে নানা অপতৎপরতা চালায়। হামলা-ভাঙচুর করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..