✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ম্যানসিটিতে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বার্নার্দো সিলভার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৬, | ১৯:১২:১১ |
এই মৌসুম শেষে বার্নার্দো সিলভার ক্লাব ছাড়ার ব্যাপারে শক্তিশালী ইঙ্গিত দিলেন ম্যানচেস্টার সিটির সহকারী পেপ লিন্ডার্স। তিনি বলেছেন, ‘প্রতিটি ভালো গল্পের শেষ আছে।’ এই জুনে ইতিহাদ স্টেডিয়ামে শেষ হচ্ছে সিলভার চুক্তির মেয়াদ।

ভবিষ্যৎ নিয়ে বারবার প্রশ্ন করা হলে পর্তুগালের এই অভিজ্ঞ ফুটবলার বলেছেন, ‘আমি জানি, আমি কী করতে যাচ্ছি।’ কিন্তু নিজের পরিকল্পনার কথা কখনো জানাননি। লিন্ডার্স এই ব্যাপারে রহস্য রাখলেন না। লিভারপুলের বিপক্ষে ৪-০ গোলে এফএ কাপ ম্যাচ জয়ের পর নিয়মিত কোচ পেপ গার্দিওলার বদলি হিসেবে সংবাদ সম্মেলনে এনিয়ে কথা বলেন তিনি।



লিন্ডার্স বলেছিলেন, ‘প্রতিটি ভালো গল্পের শেষ আছে। আমি আশা করি সে শেষ মাসগুলো উপভোগ করবে আর মাত্র ছয় সপ্তাহ আছে এবং তার বিদায় সুন্দর হবে। সবার মনোযোগের কেন্দ্রে থাকার দাবি রাখে সে।’ ৩১ বছর বয়সীর নতুন গন্তব্য হতে পারে সৌদি আরব, বার্সেলোনা বা বাল্যকালের ক্লাব বেনফিকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..