✕

সর্বশেষ :
শেবাগের ছেলের ব্যাটে ঝড়, খেললেন ১৬০ রানের ইনিংস যুক্তরাষ্ট্রে নির্বাচনী কলেজ পদ্ধতি বদলের সুযোগ ডেমোক্র্যাটদের সামনে আজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ডিসির সুপারহিরো সাম্রাজ্যে নেতৃত্ব বদল, দায়িত্বে মার্ভেলের ল্যাচাম আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে সবুজ জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো নিয়ে আলোচনা গাজীপুরে শ্রমিক অসন্তোষে ১১ কারখানা ছুটি, সতর্ক পুলিশ কারিগরি ত্রুটি কাটিয়ে আরটিজিএস লেনদেন চালু দিওয়ালিতে একেবারে লুকে প্রকাশ্যে এলেন কারিনা মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

হাতিরঝিলের বাসায় ঝুলছিল নারীর মরদেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৫, | ২০:২৮:৩৬ |
রাজধানীর হাতিরঝিল থানাধীন মাই টিভি গলির একটি বাসার দ্বিতীয়তলা থেকে তানজিলা আক্তার (২৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তানজিলার বাড়ি বরগুনার বামনা থানার চেচান গ্রামে। তার বাবার নাম আব্দুল হক। বর্তমানে হাতিরঝিলের মাই টিভি গলির ১৫০/বি নং বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। 

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন আহমেদ জানান, আমরা খবর পেয়ে হাতিরঝিলের মাই টিভির গলির একটি বাসার দ্বিতীয় তলার কক্ষ থেকে ওই নারীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, আমরা নিহতের স্বজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেন তানজিলা। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..