✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাজীপুরে মালবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৫, | ২০:২৭:২৭ |
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল হাসড়কে চলন্ত অবস্থায় মালবাহী একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। 

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী উড়াল সড়কের উপর এ দুর্ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় কোনাবাড়ী উড়াল সড়কে উত্তরাঞ্চলমুখী একটি মালবাহী ট্রাক ধীরগতিতে যাচ্ছিল। এসময় যাত্রী নিয়ে তাকওয়া পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে আহত অবস্থায় কয়েকজন যাত্রীরা বাস থেকে নেমে গেলেও ভেতরে দুইজন আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

কোনাবাড়ী মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আরও কয়েকজন আহত আছে। দুটো গাড়ি জব্দ করা হয়েছে ও আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..