✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সংবাদ সম্মেলনে ঢুকে আর্জেন্টিনা কোচকে ভক্তের সতর্কতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৩, | ১২:৩১:০৮ |
বিশ্বকাপের আগে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে খেলে প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। বড় একটি টুর্নামেন্টের আগে দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলে কী লাভ, সেই প্রশ্ন উঠেছে ভক্ত-সমর্থকদের মনে। সেই প্রশ্নের উত্তর দেননি প্রধান কোচ লিওনেল স্কালোনি। তবে তিনি নিশ্চিত করেছেন, এই দুটি ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দল সাজাতে যাচ্ছেন তিনি।

জাম্বিয়াকে ৫-০ গোলে আর্জেন্টিনা হারানোর পর সংবাদ সম্মেলনে স্কালোনি স্বীকার করেছেন, এই বিশ্বকাপ তাদের জন্য খুব কঠিন হতে যাচ্ছে। তিনি বলেন, ‘এটা হতে যাচ্ছে একটা কঠিন বিশ্বকাপ, খুব কঠিন একটা। এজন্যই ভালো শারীরিক ও মানসিক অবস্থায় থাকা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের খেলোয়াড়দের প্রস্তুত রাখতে হবে। বিশ্বকাপ ও কোপা আমেরিকায় আমাদের অনেক কিছু যারা দিয়েছে, যারা কিংবদন্তি, সেই খেলোয়াড়দের বিকল্প নামানো খুব কঠিন।’



এমন সময়ে স্কালোনিকে অপ্রস্তুত করে দিলেন এক ভক্ত। সংবাদ সম্মেলনে হুট করে ঢুকে পড়লেন তিনি। তারপর বিশ্বকাপ জয়ী কোচকে করলেন সাবধান। তাকে উদ্দেশ্য করে তিনি বললেন, ‘আমি চাই আপনি প্রস্তুত থাকুন, কারণ ফ্রান্স সত্যিই শক্তিশালী দল, সবিনয়ের সঙ্গে বলছি, ব্রাজিল ও স্পেনের চেয়ে ভালো। কিলিয়ান এমবাপে বিশ্বের সেরা ফুটবলার, মেসি ও দিবু মার্তিনেজের পাশাপাশি।’

নিরাপত্তাকর্মীরা দ্রুত ওই ভক্তকে সম্মেলনকক্ষ থেকে সরিয়ে নেন। পরে স্কালোনি জানান, তিনি শুরুতে ভেবেছিলেন যে ঘটনাটি হয়তো সাজানো। তার কথা, ‘আমি ভেবেছিলাম এটা সাজানো কিছু।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..