✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কোম্পানীগঞ্জে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩১, | ১৮:১০:০৭ |
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্ত্রী শাহানা আক্তারকে (৩০) হত্যা মামলায় স্বামী গোলাম ছারোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এ রায় ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. সেলিম শাহী।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ জানুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ছোট ধলী এলাকায় শাহানা বেগম নামে এক গৃহবধূকে নামাজরত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান স্বামী গোলাম ছারোয়ার।

এ ঘটনায় নিহতের বাবা চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রুহুল আমিন বাদী হয়ে গোলাম ছারোয়ারকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত গোলাম ছারোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ডের এ রায় দেন। মামলায় নিহতের ছেলে সাইমুন আদালতে সাক্ষ্য প্রদান করায় বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. সেলিম শাহী বলেন, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এই রায় প্রদান করেছেন। যা সমাজে অপরাধ দমনে ভালো বার্তা দেবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..