যেকারণে পিএসএল কর্তৃপক্ষের ওপর ক্ষোভ ঝাড়লেন গিলেস্পি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১৭:৪৮:৪৬ |
পাকিস্তান ক্রিকেটে আবারও ফিরেছেন জেসন গিলেস্পি। তবে এবার জাতীয় দলের ড্রেসিংরুমে নয়, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন দল হায়দরাবাদ কিংস ম্যানের ডাইরেক্টর এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আর এসেই নিজের কড়া এবং পেশাদার অবস্থানের জানান দিলেন এই অজি কিংবদন্তি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফ্র্যাঞ্চাইজির প্রথাগত ‘অ্যারাইভাল ভিডিও’ বা খেলোয়াড়দের আগমনের নাটকীয় ভিডিও শ্যুট করতে সাফ মানা করে দিয়েছেন তিনি।

ভিডিওতে গিলেস্পিকে বলতে শোনা যায়, ‘আমি নিচে আসছি না। আমার অনেক কাজ বাকি। আমি এই ধরণের বাজে অ্যারাইভাল ভিডিও শ্যুট করতে পারব না।’

পাকিস্তান জাতীয় দলের হেড কোচ থাকাকালীন পিসিবির সাথে নানা তিক্ত অভিজ্ঞতার পর এবার তিনি শুরু থেকেই নিজের সীমা এবং পেশাদারিত্ব বজায় রাখতে মরিয়া। তবে কাজের প্রতি নিজের নিষ্ঠা থাকলেও পাকিস্তানের প্রতিভাবান ক্রিকেটারদের সাথে কাজ করতে তিনি মুখিয়ে আছেন বলে ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন তিনি।

গিলেস্পির পিএসএলে ফেরাটা অনেকের জন্যই বিস্ময়কর ছিল, কারণ গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজের ঠিক আগে অত্যন্ত নাটকীয়ভাবে তিনি পাকিস্তান টেস্ট দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেন।

পিএসএল ১১তম আসরে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যাত্রা শুরু করছে হায়দরাবাদ কিংস ম্যান। গিলেস্পির মতো একজন হাই-প্রোফাইল কোচকে নিয়োগ দিয়ে তারা শুরুতেই বড় চমক দেখিয়েছে। বাবর আজমের পেশোয়ার জালমি বা অন্য শক্তিশালী দলগুলোর বিপক্ষে গিলেস্পি বাহিনী কেমন করে, সেটিই এখন দেখার বিষয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..