✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১৩:১৪:৪৭ |
ঈদের আনন্দ শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষরা। লঞ্চ, বাস ও ট্রেনে করে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। গতকাল মঙ্গলবার থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন তারা।

আজ বুধবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও বাস কাউন্টারগুলোয় গিয়ে দেখা যায়, ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ।

পরিবার-পরিজন নিয়ে ফিরছেন তারা। তবে নিরাপদ ভ্রমণের জন্য অনেকেই ট্রেনকে বেছে নিচ্ছেন। এখনো পর্যন্ত বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা পৌঁছাতে পারছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত।

আজ একযোগে খুলেছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত সব অফিস। শুরু হয়েছে ব্যাংক-বিমা ও পুঁজিবাজারের কার্যক্রমও।

গত শনিবার দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ মোট সাত দিন নির্ধারিত সরকারি সাধারণ ছুটি ছিল। তবে ঈদ শেষে এরই মধ্যে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..