✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

লালমনিরহাট

হত্যা মামলায় জামায়াত নেতা সোহেল গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ২১:৪১:৫৪ |
লালমনিরহাটের পাটগ্রামে তিনটি হত্যা মামলায় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বেসরকারি এনজিও ব্র্যাক কার্যালয়ের সামন থেকে তাকে গ্রেপ্তার করে পাটগ্রাম থানা পুলিশ।

গ্রেপ্তার আসামির নাম সোহেল রানা। তিনি জামায়াতে ইসলামীর পাটগ্রাম পৌর শাখার আমির।


জানা যায়, ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতায় বিএনপি-জামায়াত জোটের কর্মসূচিতে তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াত-শিবিরের দুজন, বিএনপির একজন ও আওয়ামী লীগের একজন কর্মী নিহত হয়। ওই সময় আওয়ামী লীগের দায়ের করা একটি মামলায় এবং জামায়াত-শিবিরের কর্মী নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে করা অপর দুইটি হত্যা মামলায় আসামি করা হয় সোহেল রানাকে। ওই মামলায় পরোয়ানা জারি করে লালমনিরহাট আদালত।


এর প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন বলেন, রাজনৈতিক সহিংসতায় পাটগ্রামের আওয়ামী লীগের দায়ের করা একটি ও পুলিশের দায়ের করা দুইটি মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমরা থানার ওসিকে বলেছি নতুন করে অন্য কোনো মামলায় যেন তাকে গ্রেপ্তার দেখানো না হয়। তাকে জামিনে মুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, তিনটি মামলায় লালমনিরহাট বিজ্ঞ আদালতের পরোয়ানা থাকায় সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..