সর্বশেষ :
ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে ১২০০ কেজির 'লাল বাদশাকে' কিনলেই ফ্রি ৩০ কেজির 'সোহেলি' চলতি মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও আসছে ৫টি রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী

রোমাঞ্চকর ম্যাচে অ্যাতলেটিকোকে ৩-২ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৩, | ১০:৩৯:৩৭ |
লা লিগায় রোববার (২২ মার্চ) রাতে মাদ্রিদ ডার্বি ম্যাচটি ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ে ৩-২ গোলে জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ের ফলে গত বছরের সেপ্টেম্বরে হারের দারুণ প্রতিশোধ নিল রিয়াল।

মাদ্রিদ ডার্বিতে ম্যাচের শুরুতে ভালো খেললেও প্রথমে পিছিয়ে পড়ে রিয়াল। ৩৩তম মিনিটে গোল করে এগিয়ে যায় অ্যাতলেটিকো, গোলটি করেন আদেমোলা লুকম্যান।

তবে বিরতির পর দ্রুত ঘুরে দাঁড়ায় রিয়াল। ৫২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ভিনিসিউস জুনিয়র। এরপর মাত্র তিন মিনিট পর গোল করে দলকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে।


তবে লড়াই এখানেই শেষ হয়নি। ৬৪তম মিনিটে দূরপাল্লার শটে গোল করে অ্যাতলেটিকোকে সমতায় ফেরান মোলিনা। এরপর আবারও জ্বলে ওঠেন ভিনিসিউস। ৭২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভালভের্দে। ফলে শেষ সময় ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। তবুও দারুণ রক্ষণ আর গোলরক্ষক লুনিনের ভালো পারফরম্যান্সে জয় নিশ্চিত করে রিয়াল।

এই জয়ে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চারে অ্যাতলেটিকো। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..