✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঈদের দিন ভিয়েতনামে জামালরা

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ফুটবলাররা মালদ্বীপের উদ্দেশ্যে সাফ টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ছেন।

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২১, | ১২:২৭:৫৬ |
চাঁদ দেখা সাপেক্ষে একেকদিন একেক দেশ পবিত্র ঈদুল ফিতর পালন করছে। বাংলাদেশে ঈদ আজ (শনিবার)। সকালে যখন সবাই ঈদের নামাজে ব্যস্ত, তখন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ফুটবলাররা মালদ্বীপের উদ্দেশ্যে সাফ টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ছেন। একই সমবাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ফুটবলাররা মালদ্বীপের উদ্দেশ্যে সাফ টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ছেন। একই সময় বাংলাদেশ অ-২০ নারী ফুটবল দল ইউএস-বাংলা এয়ারলাইন্সে থাইল্যান্ডের ব্যাংককে রওনা হয়েছে এএফসি অ-২০ টুর্নামেন্ট খেলতে।    

আফিদা-মোর্শেদরা যখন ব্যাংকক-মালের পথে, তখন ভিয়েতনামে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা। গতকাল রাতে জাতীয় ফুটবল দল ভিয়েতনামের উদ্দেশে রওনা হয়। চীনের গুয়াংজুতে কয়েক ঘণ্টা যাত্রাবিরতি দিয়ে আজ সকালে ভিয়েতনামের হ্যানয় পৌঁছান জামালরা। রোববার ইংল্যান্ড থেকে হামজা চৌধুরী ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন। 

বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে ২৬ মার্চ প্রীতি ম্যাচ খেলবে। ওই ম্যাচ খেলে পরদিন রওনা হবে সিঙ্গাপুরে। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ। সিঙ্গাপুর ইতোমধ্যে এশিয়া কাপে উত্তীর্ণ হয়েছে। তাই ম্যাচটি অনেকটাই নিয়মরক্ষার। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..