সর্বশেষ :
ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে ১২০০ কেজির 'লাল বাদশাকে' কিনলেই ফ্রি ৩০ কেজির 'সোহেলি' চলতি মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও আসছে ৫টি রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী

বদলে গেল স্পেন ও মিশর ম্যাচের ভেন্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২০, | ১৪:৫৫:২৯ |
স্পেন ও মিশরের মধ্যে প্রীতি ম্যাচের দিন ঠিক থাকলেও ভেন্যু বদলানো হয়েছে। কাতারের দোহা থেকে ম্যাচটি এখন হবে বার্সেলোনায়।

মূলত প্রথমে ৩১ মার্চ দোহায় খেলার কথা ছিল। কিন্তু মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) জানিয়েছিল, ‘সাংগঠনিক কারণে’ ম্যাচটি বাতিল। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে ম্যাচ আয়োজন সম্ভব হচ্ছিল না।

তবে বিশ্বকাপ প্রস্তুতি বিবেচনায় দুই দেশই ম্যাচটি খেলতে আগ্রহী ছিল। শেষ পর্যন্ত ভিসা, লজিস্টিকস ও অন্যান্য জটিলতা সমাধান করে ইএফএ জানিয়েছে, ম্যাচটি এখন বার্সেলোনায় অনুষ্ঠিত হবে। স্পেন জাতীয় দলও ৩১ মার্চ ম্যাচটি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

মিশরের জন্য আরও একটি প্রীতি ম্যাচ রয়েছে আগামী শুক্রবার (২৭ মার্চ), যেখানে তারা খেলবে সৌদি আরবের বিপক্ষে। মূলত দোহা থেকে এটি সরিয়ে জেদ্দায় আয়োজন করা হবে। একই দিনে স্পেন জাতীয় ফুটবল দল সার্বিয়ার বিপক্ষে খেলবে। এই ম্যাচটি আয়োজিত হচ্ছে, কারণ আগের পরিকল্পিত ফিনালিসিমা বাতিল হয়ে গিয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..