✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যে দুইদিন কেউ জন্মদিন পালন করতে পারেনা উত্তর কোরিয়ায়

  • প্রকাশ :- ২০১৯-১১-২৫, | ১৩:৫০:৫২ |

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিন পুরুষ ধরে উত্তর কোরিয়ায় একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছে কিম এর পরিবার, সেই ১৯৪৫ সালে জাপানের কাছ থেকে স্বাধীন হবার পর থেকে। সাত দশকেরও বেশি সময় ধরে উত্তর কোরিয়ার জনগণকে আক্ষরিক অর্থেই গোলাম বানিয়ে রেখেছে কিম পরিবার।

১৯৪৮ সালে উত্তর কোরিয়ার ক্ষমতায় আসেন কিম ইল-সুং (কিম জং উন এর দাদা)। দেশটির সরকারি ক্যালেন্ডার শুরু করা হয়েছে কিম ইলের জন্মসাল ১৯১২ থেকে। তিনি মারা যান ১৯৯৪ সালের ৮ জুলাই। তার পুত্র কিম জং ইল (কিম জং উন এর বাবা) তার ক্ষমতার উত্তরাধিকারী হবেন। কিম জং উন (ইল এর দ্বিতীয় সন্তান) হন দেশটির দ্বিতীয় ক্ষমতাধর নেতা। ২০১১ সালের ১৭ ডিসেম্বর বাবার মৃত্যুর পর ক্ষমতায় বসেন কিম জং উন।

উত্তর কোরিয়ায় বছরের বিশেষ এই দুই দিনে (৮ জুলাই এবং ১৭ ডিসেম্বর) কেউ জন্ম নিলে, সেই দিন জন্মদিন উদযাপন করা নিষিদ্ধ৷ এ নিয়ম মানতে গিয়ে উত্তর কোরিয়ার প্রায় এক লক্ষ মানুষকে তাদের জন্মদিন উদযাপন করতে হয় তার একদিন পর, অর্থাৎ ৯ জুলাই এবং ১৮ ডিসেম্বর!

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..