সর্বশেষ :
ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে ১২০০ কেজির 'লাল বাদশাকে' কিনলেই ফ্রি ৩০ কেজির 'সোহেলি' চলতি মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও আসছে ৫টি রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী

আমি আর চুপ করে থাকতে পারছি না: নেইমার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৮, | ১২:২১:০০ |
চোট নেইমারের পুরোনো শত্রু। বিশ্বকাপ যখন ঘনিয়ে আসছে, তখন তাঁর চোট ব্রাজিলের জন্য ভীষণ দুশ্চিন্তার কারণ। যদিও কোচ কার্লো আনচেলত্তি তাঁকে নিয়ে আশা ছাড়ছেন না।
কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে এ বছরের জুন-জুলাইয়ে হবে ফুটবল বিশ্বকাপ। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে তিনটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে ব্রাজিলের। যার মধ্যে ২৬ মার্চ ও ১ এপ্রিল ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে আনচেলত্তির দল। আর বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। তবে গত রাতে ফ্রান্স-ক্রোয়েশিয়ার বিপক্ষে ঘোষিত ব্রাজিলের প্রীতি ম্যাচের দলে জায়গা হয়নি নেইমারের। ২০২৩ সালের বিশ্বকাপ বাছাইপর্বের উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার সম্ভাবনা থাকলেও তাঁর অপেক্ষা বেড়েই চলেছে।

দল না পেয়ে নিজের হতাশা প্রকাশ করলেন নেইমার। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার আশা এখনো ছাড়ছেন না তিনি। ফ্রান্স-ক্রোয়েশিয়ার বিপক্ষে আনচেলত্তি দল ঘোষণার পর নেইমার বলেন, ‘আমি চুপ করে থাকতে পারছি না। কিছু বলতে চাই। দলে সুযোগ না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ ও দুঃখিত। কিন্তু দিনের পর দিন, অনুশীলনের পর অনুশীলন, ম্যাচের পর ম্যাচ মনোযোগ ধরে রেখেছি। চূড়ান্ত দল (বিশ্বকাপের দল) নির্বাচন এখনো বাকি।’



প্রীতি ম্যাচের দলে জায়গা না পাওয়া নেইমার কি বিশ্বকাপে সুযোগ পাবেন-গতকাল দল ঘোষণার পর থেকেই এমন আলোচনা চলছে। ব্রাজিল কোচ বলেন, ‘নেইমার বিশ্বকাপে খেলতে পারে। কিন্তু তার শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। নেইমারকে নিয়মিত খেলতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজের সামর্থ্যের প্রমাণ দিতে শারীরিক অবস্থায় নিজের সামর্থ্য প্রমাণ করতে হবে।’

২০২৩ সালের অক্টোবরের পরের ২৮ মাসে ক্লাব ফুটবলেও তেমন একটা নিয়মিত ছিলেন না নেইমার। আল হিলালের সঙ্গে দুই বছরের চুক্তি থাকলেও সৌদি ক্লাবটি তা বাতিল করেছে। শেষ পর্যন্ত তাঁকে ফিরতে হয় শৈশবের ক্লাব সান্তোসে। তবে চোট যে তাঁর পুরোনো শত্রু। গত বছরের ডিসেম্বরে বাঁ হাঁটুর চোটে আর্থ্রোস্কোপিক সার্জারি হওয়ায় পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছেন। পরশু করিন্থিয়ানসের বিপক্ষে সান্তোস ১-১ গোলে ড্র করেছে। সেই ম্যাচে অ্যাসিস্ট করলেও নেইমার ছন্দে ছিলেন না।

পুরোপুরি ফিট না থাকায় প্রীতি ম্যাচের দলে নেইমারকে নেওয়া হয়নি বলে জানিয়েছেন আনচেলত্তি। ব্রাজিল কোচ বলেন, ‘নেইমার শতভাগ ফিট নয়। সে কারণে এই তালিকায় নেই। চূড়ান্ত দল এক ব্যাপার আর প্রীতি ম্যাচ আরেক বিষয়। এখন আমার পুরোপুরি ফিট খেলোয়াড় প্রয়োজন।’

এবারের ফুটবল বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ১৩ জুন নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। হাইতির বিপক্ষে সেলেসাওরা খেলতে নামবে ২০ জুন। ব্রাজিল-হাইতি ম্যাচ হবে ফিলাডেলফিয়ায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ২৪ জুন মায়ামির হার্ডরক স্টেডিয়ামে হবে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..