✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৩, | ১৮:০৩:৩৯ |
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নারী এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইরানের মেয়েরা। সেদিন নিজেদের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানান ইরান নারী দলের ফুটবলাররা। মূলত দেশে চলমান রাজনৈতিক অস্থিতিরতা এবং ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের প্রতিবাদে এই সাহসী পদক্ষেপ নেয় তারা।

উদ্বোধনী ম্যাচে জাতীয় সংগীত না গাইলেও পরবর্তী ম্যাচগুলোতে (অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের বিপক্ষে) নারী ফুটবলারদের জাতীয় সংগীত গাইতে এবং স্যালুট দিতে দেখা যায়। এই বিষয়ে আবেগপ্রবণ হয়ে ইরান পুরুষ দলের সাবেক কোচ গোতবি বলেন, ‘কল্পনা করুন তারা কতটা চাপের মধ্যে আছে। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই তাদের ভাবতে হয় তারা কীভাবে দাঁড়াবে, কোন দিকে তাকাবে বা কী করবে। এটি খেলোয়াড়দের জন্য ভীষণ অন্যায়।’

তিনি আরও বলেন, ‘এই নারীরা এখন প্রতীকে পরিণত হয়েছে। আসলে তারা একেকজন বীর।’

অনেকেই ধারণা করছেন, সরকারি প্রতিনিধিদের চাপে বা দেশে ফেরার পর শাস্তির ভয়ে তারা পরবর্তী ম্যাচগুলোতে জাতীয় সংগীত গাইতে বাধ্য হয়েছেন। এমনকি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক উপস্থাপক তাদের ‘বিশ্বাসঘাতক’হিসেবেও আখ্যা দিয়েছেন।

নিরাপত্তার কথা চিন্তা করে এবং দেশে ফেরার পর সম্ভাব্য শাস্তির হাত থেকে বাঁচতে সোমবার দলের পাঁচজন নারী সদস্যকে অস্ট্রেলিয়া মানবিক ভিসা প্রদান করে। বাকি খেলোয়াড়রা মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া ত্যাগ করেছেন।

ইরান টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। গোতবি বলেন, ‘ইরান বিশ্বকাপে খেলতে না পারলে আমি মানসিকভাবে ভেঙে পড়ব। খেলোয়াড়দের কাছে এটি স্বপ্নের মতো।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..