✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হামলার সময় কী করছিলেন খামেনি, জানাল ইরানের রাষ্ট্রীয় টিভি

আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : রয়টার্স

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০১, | ১১:২৩:৫৯ |
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার ভোরে রাজধানী তেহরানে তাঁর কার্যালয়ে কাজ করার সময় নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক বিবৃতির বরাতে এ তথ্য প্রচার করা হয়।

রাষ্ট্রীয় সম্প্রচারে বলা হয়েছে, তেহরানের লিডারশিপ হাউস কমপাউন্ডে হামলার সময় খামেনি দায়িত্ব পালন করছিলেন। 

ঘটনাটিকে ‘রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন’ আখ্যা দিয়ে তাঁর মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।


এর আগে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই নিশ্চিত করে যে, তেহরানের ওই কমপাউন্ডের কিছু অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। লিডারশিপ হাউস কমপাউন্ডই ছিল খামেনির সরকারি কার্যালয় ও কার্যক্রমের কেন্দ্র।

এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, নিজ কার্যালয়ে খামেনির মৃত্যু প্রমাণ করে যে তাঁর আত্মগোপনে থাকার খবরগুলো ছিল ‘শত্রুপক্ষের মানসিক যুদ্ধের’ অংশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..