✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাহফিলের অতিথি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৮, | ১০:৫৯:৫৬ |
রাজশাহীর চারঘাটে পূর্বশত্রুতা ও মাহফিলের অতিথি নির্ধারণকে কেন্দ্র করে এরশাদ আলী (৬৫) নামে এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিপাইপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত এরশাদ আলী ইউসুফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি ওই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের অনুসারী হিসেবে পরিচিত।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় একটি মসজিদে ওয়াজ মাহফিল আয়োজনের বিষয়ে আলোচনায় বসে গ্রামবাসী। সভায় একপক্ষ জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার প্রস্তাব দেয়। অন্যদিকে, এরশাদ আলীসহ অন্য পক্ষ সাবেক এমপি আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করার দাবি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা সৃষ্টি হয় এবং একপর্যায়ে সভাটি পণ্ড হয়ে যায়।


পরবর্তীতে রাত ৯টার দিকে তারাবিহ নামাজ শেষে বাড়ি ফিরছিলেন এরশাদ আলী। পথে আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী হিসেবে পরিচিত সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল ও জোয়াদসহ বেশ কয়েকজন তার পথরোধ করেন। একপর্যায়ে তারা পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে এরশাদ আলীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।


তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..