✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শাহজালালে পৌনে ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা জব্দ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৭, | ২২:২২:৫৬ |
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকারও বেশি মূল্যের সৌদি রিয়াল, ইউরো, পাউন্ড এবং থাই বাথ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ব্যাংককগামী একটি ফ্লাইটের যাত্রী রফিকুল ইসলামের লাগেজ থেকে ওই মুদ্রা জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস গোয়েন্দা বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।

জব্দকৃত মুদ্রার মধ্যে রয়েছে ৪ লাখ ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল; ২৪ হাজার ইউরো; ৩০ হাজার ৫০ পাউন্ড এবং ৭ হাজার ৮৪১ থাই বাথ। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৪০ টাকা। 

এছাড়া আল আমিন মোল্লা নামের অপর এক যাত্রীর লাগেজ থেকে ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল ও ২ হাজার ১১০ থাই বাথ জব্দ করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা।

বহির্গামী দুই যাত্রীর কাছ থেকে সর্বমোট ৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..