✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ধানমন্ডিতে ঝটিকা মিছিল, আ. লীগের নেত্রীসহ গ্রেপ্তার ৮

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৭, | ১৭:০৫:০৩ |
রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের সাত নেত্রীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তাদের বহনকারী একটি মাইক্রোবাসের চালকও রয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে ২০ থেকে ২৫ জন নারী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল বের করেন। ‘মুজিবপ্রেমী বাংলার নারীরা’ লেখা ব্যানার বহন করে তারা ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হন।


পুলিশ জানায়, মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সাতজন নারীকে আটক করা হয়। তাদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং চালককেও গ্রেপ্তার করা হয়েছে।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে সাতজন নারীকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..