✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ডিএনসিসি প্রশাসক

সিটি করপোরেশনের সব টেন্ডারের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৬, | ২৩:১৯:২৩ |
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, করপোরেশনের চলমান সব টেন্ডারের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। 

একই সঙ্গে বিগত সময়ে টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হবে এবং সব অভিযোগের যথাযথ তদন্ত নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টর কমিউনিটি সেন্টারে ডিএনসিসির অঞ্চল–১, ৬, ৭ ও ৮-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রশাসক এসব কথা বলেন।

মশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে মো. শফিকুল ইসলাম খান বলেন, শুধু মশার ওষুধ দিয়ে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কার্যকর ফল পেতে সামাজিক সচেতনতা ও মনিটরিং বৃদ্ধি করতে হবে। এ সময় তিনি মশককর্মীদের সময়মতো ও আন্তরিকতার সঙ্গে কাজ করার কঠোর নির্দেশনা দেন।

প্রশাসক আরও বলেন, ‘অবৈধভাবে সিটি করপোরেশনে আর কোনো কাজ হবে না। আমি এখানে কাজ করতে এসেছি। জনগণ যেন দেখে, আমরা শহরের জন্য কাজ করার চেষ্টা করছি।’ তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কাজে মনোযোগী হওয়ার এবং যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘যেকোনো সময়ে আমাকে কাছে পাবেন। আমরা সবাই মিলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব।’

মতবিনিময় সভায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এ সময় হকার ব্যবস্থাপনা ও অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। সভায় ডিএনসিসির সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..