✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর ভিসা সম্পন্ন করতে মন্ত্রণালয়ের চিঠি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৬, | ১৩:৪৮:৪১ |
আগামী ৫ মার্চের মধ্যে সকল হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে ৩০টি বড় হজ এজেন্সিকে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয় থেকে এই চিঠিটি পাঠানো হয়। 

চিঠিতে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং গ্রুপিং সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

বর্তমানে এই ৩০টি এজেন্সির অধীনে মোট ৭ হাজার ৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়া বাকি রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৩০৬ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বাকি রয়েছে বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস-এর এবং সর্বনিম্ন ১০ জন বাকি রয়েছে এহসান এয়ার ট্রাভেলস-এর। 

চিঠিতে উল্লেখ করা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সময়সূচি অনুযায়ী আগামী ২০ মার্চের মধ্যে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণ শেষ করতে হবে। ভিসা আবেদনের আগে স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিটনেস সনদ সংগ্রহ এবং টিকা গ্রহণ বাধ্যতামূলক। ভিসা প্রক্রিয়াকরণের জন্য হজযাত্রীদের গ্রুপ তৈরি ও আনুষঙ্গিক কারিগরি কার্যক্রম সম্পন্ন করে ভিসা পেতে সাধারণত ৫ থেকে ১০ দিন সময় লাগে। তবে কারিগরি জটিলতা দেখা দিলে আরও বেশি সময়ের প্রয়োজন হতে পারে।

এতে আরও জানানো হয়, ২০ মার্চের কাছাকাছি সময়ে ঈদুল ফিতরের ছুটির কারণে বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশের সংশ্লিষ্ট অফিসগুলো বন্ধ থাকবে। ফলে ২০ মার্চের অনেক আগেই পর্যাপ্ত সময় হাতে রেখে স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান ও ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন করা জরুরি। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..