✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্বপ্নের বিশ্বকাপ শেষ হতেই সংকটে ইতালিয়ান ক্রিকেট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৪, | ১৪:০৮:২৬ |
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি নজর কেড়েছে। অভিষেক আসরেই নেপালকে হারানোর পর ইংল্যান্ডের সঙ্গে সমানে সমান লড়ে পরাজিত হয়েছে। দেশের স্বপ্নের বিশ্বকাপ অভিষেকের পর ইতালিয়ান ক্রিকেট কেঁপে উঠেছে যৌন হয়রানির অভিযোগে।

ফেডারেশন ক্রিকেট ইতালিয়ানা-র (এফসিআরআই) নারী ক্রিকেট দলের শ্রীলঙ্কান বংশোদ্ভুত কো-অর্ডিনেটর প্রবাথ একনেলিগোদা। তার বিরুদ্ধে জাতীয় নারী দলের এক সদস্য অশালীনভাবে  স্পর্শ করার অভিযোগ এনেছেন। বিষয়টি নিয়ে ফৌজদারি তদন্ত চলছে বলে গণমাধ্যমের খবর।

এই ঘটনার সঙ্গে আরও কিছু ইস্যুতে ইতালি বোর্ডের একাধিক সদস্য পদত্যাগ করেছেন বলে খবর বিসিবি স্পোর্ট-এর। ৫৭ বছর বয়সী একনেলিগোদার বিরুদ্ধে ওই নারী রোমের পুলিশের কাছে ২০২৫ সালের মার্চে যৌন হয়রানির অভিযোগ করেন। 

ওই খেলোয়াড় জানান, হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন তিনি। ট্রেনিং সেশনে মেসেজ করার সময় যৌন হয়রানির ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিয়ান দলে জায়গা হারানোর শঙ্কা থেকে ওই ঘটনা চেপে রেখেছিলেন তিনি। নভেম্বরে রোমের এক আইনজীবী তদন্ত শুরু করেন এবং পরের মাসে পুলিশ একনেলিগোদাকে জিজ্ঞাসাবাদ করেন।

এই মামলা ট্রায়ালে যাবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে শিগগিরই। তবে একনেলিগোদা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তার আইনজীবী বলেছেন, এই অভিযোগের পেছনে কোনো চক্রান্ত আছে। 

নভেম্বরেই এফসিআরআই একনেলিগোদাকে বরখাস্ত করে। তবে ইতালিয়ান ক্রিকেটে তার ক্ষমতার দাপট কমেনি। তিনি এফসিআরআই প্রেসিডেন্ট মারিয়া হাজ পাজের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালির খেলা দেখতে ভারতে গিয়েছিলেন এই নারী কর্মকর্তা, সফরসঙ্গী হিসেবে ছিলেন প্রবাথও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..