✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

উত্তর সিটিতে প্রশাসক মিল্টন, দক্ষিণে সালাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৩, | ১২:১০:৩৮ |
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। উত্তর সিটিতে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে পরাজিত বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ও দক্ষিণে নিয়োগ পেয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

২২ ফেব্রুয়ারি রবিবার  স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১)- এর অনুবৃত্তিক্রমে উল্লেখিত ব্যক্তিদের করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, নিয়োগ দেওয়া প্রশাসকরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪- এর ধারা ২৫ক-এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। 


সর্বশেষ ২০২০ সালে ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে উত্তর সিটি করপোরেশনের আতিকুল ইসলাম ও দক্ষিণে শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগেই তাপস দেশ ছেড়ে পালিয়ে যান আর আতিক বর্তমানে কারাগারে রয়েছেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর উত্তরে মো. এজাজকে এবং দক্ষিণে মাহমুদুল হাসানকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়। তবে সম্প্রতি এজাজকে সরিয়ে অতিরিক্ত সচিব সুরাইয়া জাহানকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকারের মন্ত্রীসভা শপথ গ্রহণের পরদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অতিদ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাচ্ছে সরকার। এলক্ষ্যে ইতোমধ্যে ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। তার আগে এই অন্তর্বর্তী সময়ের জন্য দুই সিটিতেই নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..