✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মশক নিধন চেয়ে ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২২, | ১৬:১৩:৩৮ |
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মশার উপদ্রব বন্ধ ও মশা নিধন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সংস্থার সচিব (এলজিআরডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে এই আইনি নোটিশ দেওয়া হয়।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার জজ কোর্টের আইনজীবী এইচ এম রাশদুল ইসলাম (রাশেদ) ডাকযোগে এই নোটিশ পাঠান। 

এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মশক নিধনে দৃশ্যমান পদক্ষেপ না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট পিটিশন দায়ের করা হবে।

নোটিশে আইনজীবী রাশদুল ইসলাম উল্লেখ করেন, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর মিরপুর-১-এর ‘ডি’ ব্লকে বসবাসকালে তিনি নিজে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘ চিকিৎসায় সুস্থ হন। তবে একই বছরের ৩১ অক্টোবর অ্যাডভোকেট জান্নাতি রেহানা (জয়া) ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। নোটিশে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে ঢাকা উত্তর সিটি এলাকায় মশার অস্বাভাবিক ও বিপজ্জনক বিস্তার লক্ষ করা যাচ্ছে।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়, এডিস ও কিউলেক্স মশার আধিক্যের কারণে ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো রোগ ব্যাপক আকার ধারণ করেছে, যা নাগরিকদের জীবন ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। মশা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের এই নিষ্ক্রিয়তাকে স্রেফ প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং বিধিবদ্ধ দায়িত্বে চরম গাফিলতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই পরিস্থিতিকে সংবিধান-প্রদত্ত মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে গণ্য করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..