✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে হাত-পা বিচ্ছিন্ন পুলিশ কর্মকর্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৯, | ১৫:২৫:৩১ |
গাজীপুরের জয়দেবপুর জংশন এলাকায় ট্রেনের নিচে পড়ে পুলিশ কর্মকর্তা মো. হাবিবের হাত-পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত মো. হাবিব (৪০) গাজীপুর জেলা পুলিশ লাইনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন।


প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর লাইনে ঢাকাগামী চাপাই এক্সপ্রেক্স ট্রেনটি প্রবেশ করছিল। এসময় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন ওই পুলিশ কর্মকর্তা। অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে তার ডান হাত ও ডান পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলি জানান, মো. হাবিব সকালে অফিসের কাজে গাজীপুর শহরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন। কাজ শেষে পুলিশ লাইনে ফেরার পথে জয়দেবপুর জংশন এলাকায় রেললাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রেলওয়ে পুলিশের সহায়তায় গাজীপুর শহরের তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..