✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৭, | ১৯:৩১:৫৬ |
বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার শপথ গ্রহণের খবরে নরসিংদী জেলা জুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরদার সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী-৪ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পান ৭৬ হাজার ৪৪৫ ভোট। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

রাজনৈতিক জীবনে তিনি নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন। ১৯৯১ সালে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালেও একই দলের হয়ে আওয়ামী লীগ প্রার্থী সাবেক সেনাপ্রধান (অব.) নূর উদ্দিন খানকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

জেলার সর্বস্তরের মানুষের প্রত্যাশা—তার নেতৃত্বে স্বাস্থ্যখাতসহ সামগ্রিক উন্নয়নে নরসিংদী নতুন গতি পাবে।

মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন বলেন, বিগত দিনে সরদার সাখাওয়াত হোসেন বকুল তার দক্ষতা, সততা ও জনসম্পৃক্ত রাজনীতির প্রমাণ দিয়েছেন। তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলে এ অঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে আমরা আশাবাদী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..