✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে থাকবে না এনসিপি

আজ (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেন এনসিপির নবনির্বাচিত এমপিরা। ছবি : সংগৃহীত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৭, | ১৫:৩৮:০৭ |
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে থাকবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ হবে।

দুপুর ১টার দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেয় এনসিপি।

এর আগে এনসিপির নির্বাচিত ছয় সংসদ সদস্য শপথ নেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা শপথ নিয়েছেন।

এই শপথ নেওয়ার আগে সকালে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, সংবিধান সংস্কার পরিষদে বিএনপি শপথ না নেওয়ায় তারা শপথ না নেওয়ার কথা ভাবছেন। তবে সে সময় চূড়ান্ত কিছু জানায়নি দলটি। পরে দুপুর ১টায় শপথ না নেওয়ার কথা চূড়ান্তভাবে জানাল এনসিপি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..