✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শ্যামপুরে গাড়ির ধাক্কায় পথচারী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৬, | ১০:৪৬:৫৮ |
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের ওপরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতগাড়ির ধাক্কায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।

নিহত রহিমের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামে। তার বাবার নাম আব্দুর রহমান। ওই গ্রামে তার একটি দোকান রয়েছে। তবে ঢাকায় তিনি কী কারণে এসেছিল সে বিষয়টি জানা যায়নি।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন তালুকদার জানান, রাত সাড়ে ১২টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপর রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসআই আরও জানান, সড়কের সিসিটিভি ও প্রযুক্তি সহায়তায় ওই গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..