✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সৃজিত-মিথিলাকে পূজার উপহার মমতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-২০, | ১৪:০২:২৮ |

১৫ই আগস্ট বিশেষ অনুমতি নিয়ে সড়কপথে শ্বশুরবাড়ি গিয়েছেন মিথিলা। বেশ ভালো সময় কাটাচ্ছেন স্বামী সৃজিতের সঙ্গে। এবারের পূজাও সেখানেই করবেন।

এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূজার উপহার পাঠিয়েছেন সৃজিত-মিথিলা দম্পতিকে। উপহারের ছবি টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন মিথিলা। সেই ছবিতে দেখা গেছে, মিথিলার জন্য মমতা পাঠিয়েছেন নীল শাড়ি আর সৃজিতের জন্য পাঠিয়েছেন লাল রঙের পাঞ্জাবি।

এর আগে মিথিলা পূজা নিয়ে জানিয়েছিলেন, এটা আমার প্রথম পূজা নয়। গত বছরও দু-তিন দিন পূজার সময় এখানে ছিলাম।

তবে হ্যাঁ, বিয়ের পর এটা আমার প্রথম পূজা। গত বছর বহু আলোচনার পর ৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন সৃজিত-মিথিলা। এরপর মধুচন্দ্রিমা সেরেছেন সুইজারল্যান্ডে। চলতি বছরের ২৯শে ফেব্রুয়ারি সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..