প্রথম দিনেই ‘বর্ডার ২’ ছাড়িয়ে গেল শাহিদের ‘ও রোমিও’ সিনেমাকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৪, | ১৯:৪৯:৩৩ |
শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহিদ কাপুর অভিনীত সিনেমা ‘ও রোমিও’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে। বিশাল ভরদ্বাজ পরিচালিত সিনেমাটিতে শাহিদের বিপরীতে দেখা গেছে তৃপ্তি দিমরি-কে। মুক্তির আগেই আলোচনায় থাকা ছবিটি প্রথম দিনেই আয় দিয়ে সেই প্রত্যাশার প্রতিফলন দেখিয়েছে।

বক্স অফিস বিশ্লেষক স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ‘ও রোমিও’ আয় করেছে ৮.২৫ কোটি রুপি। একই দিনে মুক্তিপ্রাপ্ত অন্যান্য ছবির তুলনায় এটি অনেকটাই এগিয়ে রয়েছে।

প্রতিযোগিতায় থাকা ‘বর্ডার ২’ প্রথম দিনে আয় করেছে প্রায় ৮০ লাখ রুপি এবং ‘মারদানি ৩’ আয় করেছে প্রায় ৬০ লাখ।

শুধু প্রতিদ্বন্দ্বী ছবিকেই নয়, নিজের আগের কয়েকটি সিনেমার প্রথম দিনের আয়কেও ছাড়িয়ে গেছেন শাহিদ।

তার অভিনীত ‘দেবা’ প্রথম দিনে আয় করেছিল ৫.৫০ কোটি রুপি, ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ আয় করেছিল ৬.৭০ কোটি এবং ‘জার্সি’ আয় করেছিল ৩.২০ কোটি রুপি।

প্রথম দিনের আয় বলছে ‘ও রোমিও’ বক্স অফিসে শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেই এগোতে শুরু করেছে। এখন নজর সপ্তাহান্তের আয়ের দিকে।



এর আগে এক সাক্ষাৎকারে হিন্দুস্তান টাইমস-কে শাহিদ কাপুর জানিয়েছিলেন, ছবির সবচেয়ে কঠিন বিষয় ছিল তার ট্যাটুভরা লুক।

এই লুক তৈরি করতে প্রতিদিন ২ থেকে আড়াই ঘণ্টা সময় লাগত।

তিনি বলেছিলেন, ছবিটি সুপারহিরো ঘরানার না হলেও প্রায় ৭৫ শতাংশ কাজ হয়েছে পোশাক ও ভিএফএক্সের মাধ্যমে, যা অভিনয়ের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।

উল্লেখযোগ্য বিষয় হলো এটি শাহিদ ও তৃপ্তির প্রথম জুটি। একইসঙ্গে বিশাল ভরদ্বাজের সঙ্গে তৃপ্তিরও এটি প্রথম কাজ। তবে শাহিদ ও বিশালের একসঙ্গে এটি চতুর্থ ছবি।

এর আগে তারা কাজ করেছেন কামিনে, হায়দার এবং রেঙ্গুন-এ।

‘ও রোমিও’-তে শাহিদ ও তৃপ্তি ছাড়াও অভিনয় করেছেন তামান্না ভাটিয়া, বিক্রান্ত ম্যাসি, অবিনাশ তিওয়ারি, নানা পাটেকর এবং ফরিদা জালাল। ছবিটি প্রযোজনা করেছে নাদিয়াদওয়ালা গ্রান্ডসন এন্টারটেইনমেন্ট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...