✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মুসলিম দেশগুলোর মধ্যে যৌথ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে: এরদোয়ান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৪, | ১২:০৩:২৩ |
মুসলিম বিশ্বের অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েব এরদোয়ান। বৃহস্পতিবার ইস্তানবুলে আয়োজিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পরিবহনমন্ত্রীদের এক সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, এশিয়া থেকে আফ্রিকা ও ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিশাল ভৌগোলিক এলাকাজুড়ে মুসলিম দেশগুলোর অবস্থান। এই অঞ্চলের প্রাকৃতিক করিডোর, গতিশীল তরুণ জনশক্তি ও দ্রুত বর্ধনশীল বাজারগুলোকে কৌশলগত শক্তিতে রূপান্তর করতে হলে একটি দক্ষ ও নির্ভরযোগ্য যোগাযোগ নেটওয়ার্ক অপরিহার্য।

তিনি বলেন, সদস্য দেশগুলোর মধ্যে মহাসড়ক, রেলপথ, সমুদ্রবন্দর এবং বিমানবন্দরগুলোর সংযোগ শক্তিশালী হলে তা কেবল বাণিজ্যিক লেনদেনই বাড়াবে না, বরং দেশগুলোর মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়াকেও গতিশীল করবে। নিজের দেশের অবকাঠামোগত উন্নয়নের উদাহরণ টেনে তিনি বলেন, মারমারে রেল টানেল, ইউরেশিয়া টানেল ও বড় বড় সেতু নির্মাণের মাধ্যমে তুরস্ক ইতোমধ্যে বৈশ্বিক বাণিজ্যপথে নিজেদের অবস্থান দৃঢ় করেছে। বিশেষ করে ট্রান্স-কাস্পিয়ান ইস্ট-ওয়েস্ট মিডল করিডোর প্রকল্পের মাধ্যমে ঐতিহাসিক সিল্ক রোডকে আধুনিক আঙ্গিকে তুরস্ক পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।

এরদোয়ান স্পষ্ট করেন, তুরস্ক এই বিশাল বিনিয়োগগুলোকে কেবল জাতীয় স্বার্থে দেখছে না। তাদের মূল লক্ষ্য হলো ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে সংহতি বাড়ানো এবং যৌথ প্রকল্পের মাধ্যমে আন্তঃসীমান্ত করিডোর তৈরি করা।
 
সূত্র: সাবাহ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..