সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

নেদারল্যান্ডসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৩, | ২৩:৫১:৩৮ |
দারুণ বোলিংয়ে ভারতের ব্যাটিং লাইনকে কাঁপিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ে আর পেরে ওঠেনি। তাদের বোলাররা আবার জাদু দেখালেন। ১৯৬ রানের বিশাল সংগ্রহের পর নেদারল্যান্ডসের বিপক্ষে ৯৩ রানে জিতেছে আমেরিকা।

আজ (শুক্রবার) টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেল যুক্তরাষ্ট্র। আর ডাচদের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই তাদের প্রথম জয়।

হারমিত সিং ৪ ওভারে ২১ রান দিয়ে চার উইকেট নেন। শ্যাডলি ফন শ্যালকভিকও ২.৫ ওভারে সমান রান দিয়ে ৩ উইকেট পান। মোহাম্মদ মহসিনও দারুণ বোলিংয়ে দুই উইকেট নেন। তাতে ১৫.৫ ওভারে ১০৩ রানে সব উইকেট হারায় আমিরাত। 

১৯৭ রানের লক্ষ্যে নেমে সর্বোচ্চ ২৩ রান আসে বাস ডি লিডের ব্যাটে। এছড়া ২০ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ব্যাটারদের ডুবিয়ে চলতি আসরে যৌথ সর্বোচ্চ রানে জিতল আমেরিকা।

এর আগে আমেরিকা ব্যাট করতে নেমে সাইতেজা মুক্কামাল্লার ৫১ বলে ৫ চার ও ৪  ছয়ে ৭৯ রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়ে। ওভার শেষ হওয়ায় ২ রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি শুভাম রঞ্জনে। ২৪ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৮ রানে অপরাজিত ছিলেন তিনি। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল করেন ২২ বলে ৩৬ রান। 

আমিরাতের হয়ে বাস ডি লিড সর্বোচ্চ তিন উইকেট নেন। এই জয়ে ‘এ’ গ্রুপে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আমেরিকা। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..