ভোটের পরদিন আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৩, | ২১:৫৫:৩২ |
নির্বাচনের একদিন যেতে না যেতেই শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে তালা খুলে দিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। 

একই সঙ্গে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকারও করেন এই বিএনপি নেতা। ২০২৪ সালের জুলাই বিপ্লবের দিন আওয়ামী লীগের এ অফিসটিতে তালা লাগিয়ে দেন বিক্ষুব্ধ জনতা।

এদিকে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

ভিডিওতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে বলতে শোনা যায়- বিএনপি বিপুল আসনে সারা বাংলাদেশে সরকার গঠনের পথে, এই প্রথম মুহূর্তে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, চাকলাহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা আবু দাউদ প্রধান প্রথমেই যে কাজটি করেছেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি, তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের যে সংগঠন, আমাদের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত-অবমুক্ত করেছেন।

কামরুজ্জামান আরও বলেন, যারা এ দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তাভাবনা করে বাড়িতে-অফিসে হামলা করে বন্ধ করে রেখেছিল, সেই অফিস আজকে প্রথমে তিনি চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। আমরা চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগসহ সব অঙ্গ–সহযোগী সংগঠনের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

এ সময় বিএনপি নেতা আবু দাউদ প্রধানকে বলতে শোনা যায়- কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে আওয়ামী লীগ অফিসে তালা দেওয়া আছে। আগে জানলে আগেই ব্যবস্থা নিতাম। দীর্ঘ ১৮ বছর পর আমাদের বিজয় হয়েছে। স্বাধীনতার উভয় পক্ষের শক্তিগুলো এক হয়ে ম্যান্ডেট দিয়েছে। যার কারণে আমরা রেকর্ড পরিমাণ ভোট পেয়েছি।  

তিনি বলেন, আমি উভয় দলের নেতাকর্মীদের বলব- প্রত্যেক দলে কমবেশি দুষ্ট প্রকৃতির লোক আছে। তাদের দল থেকে বহিষ্কার করার নির্দেশ আছে । কোনো অবস্থাতেই আমাদের এলাকার শান্তি-শৃঙ্খলা যাতে কেউ বিনষ্ট করতে না পারে।  

আবু দাউদ প্রধান বলেন, এটা আমার দলের সিদ্ধান্ত নয়। এলাকায় যাতে উত্তেজনা বিরাজ না করে সেজন্য অফিসটি খুলে দিয়েছি। এর আগে জামায়াত এই অফিসটি তালা মেরে বন্ধ করে দিয়েছিল। 

এ বিষয়টি নিয়ে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, জেলা বিএনপির পক্ষ থেকে এরকম কোনো সিদ্ধান্ত নেই। এমনকি কেন্দ্রীয়ভাবেও কোনো সিদ্ধান্ত নেই। এ কাজটি যিনি করেছেন তাকেই এর দায় বহন করতে হবে। তবে আমরা বিষয়টি কেন্দ্রে জানাব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...