✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ১৪:০৩:৩০ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিয়ে আনন্দ প্রকাশ করেছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার পর চট্টগ্রাম নগরের আসকার দীঘির পাড়ের আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে তিনি ভোট দেন।

সকাল ১১টার দিকে সেনাবাহিনীর প্রটোকলে ব্যক্তিগত গাড়িতে তিনি ভোটকেন্দ্রে আসেন। নগরীর কাজির দেউরি এলাকায় তার নিজ বাড়ি থেকে কয়েকশ গজ দূরে অবস্থিত ভোট কেন্দ্রটি।

ভোটগ্রহণ শেষে সেনাবাহিনীর সদস্যরা তাকে দ্রুত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন। কেন্দ্র থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, 'জীবনে প্রথমবার ভোট দিলাম। খুব ভালো লাগছে। ভোটের পরিবেশও ভালো ছিল। আমি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।'

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনে এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান এবং জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রামের ১৬টি আসনে মোট ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রামে মোট ভোটার ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭ জন, নারী ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০ জন। ভোটারদের মধ্যে হিজড়া আছেন ৭০ জন।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে মোট ভোটার ছিলেন ৬৩ লাখ ১৪ হাজার ৩১৭ জন। এবারের নির্বাচনে চট্টগ্রামে ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে ১২ হাজার ৬০১টি ভোটকক্ষ রয়েছে। প্রতি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ৬৫৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।

২০২৪ সালের নির্বাচনে চট্টগ্রামে ভোটকেন্দ্র ছিল ২ হাজার ২৩টি। সে হিসাবে এবার কেন্দ্রের সংখ্যা ৫৮টি কমেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..