শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহতসহ তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের পরিচয় মেলেনি এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের রাঙাডুবা তিন রাস্তার মোড়ে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় মেলেনি।
তবে তিনি জামালপুর জেলার ইসলামপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি সোহেল রানা জানান, দূর্টনায় ঘটনাস্থলে মারা যান ওই নারী। তিনি জামালপুর জেলার ইসলামপুর এলাকার বাসিন্দা।
এদিকে আজ সকাল ১০টার দিকে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকার মিয়া খালি মোড়ে বাস ও সিএনজি অটোরিক্সার দূর্ঘটনায় তিনজন আহত হয়।
আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা যায়, ঢাকা উদ্দেশে যাওয়া সিয়াম বাসের নিচে পড়ে যাত্রীবাহী সিএনজি অটোরক্সিাটি দুমড়ে মোচড়ে যায় এবং তিন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর ২ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতল সূত্রে জানা গেছে।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..