✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাওলানা জুনায়েদের বিপক্ষে রুমিন ফারহানার বড় জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৩, | ১০:২৮:০৫ |
ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছেন হাঁস মার্কার স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৮ হাজারের বেশি পেয়ে জয় পেয়েছেন।

১৫১ কেন্দ্রে সব কটিতে হাঁস প্রতীকে রুমিন পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ ফলাফল ঘোষণা করেন। এ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী এস. এন. তরুণ দে 'কলার ছড়ি' প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫৬০ ভোট এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আশরাফ উদ্দিন মাহদি 'শাপলা কলি' প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪০১ ভোট। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..