✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১১, | ১৮:২০:৪৭ |
পিএসএলে দল পেলেন টাইগার স্পিনার রিশাদ হোসেন। ৩ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি।

নিলামে রিশাদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। করাচির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিই পেয়েছে রিশাদকে। গত মৌসুমে রিশাদ খেলেছেন লাহোরের হয়ে।



মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি তাদের রিটেইন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে। চার ক্রিকেটারকে তারা ধরে রেখেছে। সেই চার ক্রিকেটারের মধ্যে রয়েছেন-মোহাম্মদ রিজওয়ান, স্যাম বিলিংস, জামান খান এবং ইয়াসির শাহ।

রিশাদের আগে নিলামে ওঠে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের দল। মিরাজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তান রুপি। তবে তাকে কিনতে কেউ আগ্রহ দেখায়নি।

এখন পর্যন্ত উল্লেখযোগ্য যে খেলোয়াড়দের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের মধ্যে রয়েছেন-ফাহিম আশরাফ (ইসলামাবাদ ইউনাইটেড), ডেভিড ওয়ার্নার (করাচি কিংস), হারিস রউফ (লাহোর কালান্দার্স), নাসিম শাহ (রাওয়ালপিন্ডি), শাহিবজাদা ফারহান (শিয়ালকোটে)।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..