✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সমালোচনা মেনে নেওয়ার সাহসী স্বীকারোক্তি শানায়া কাপুরের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৯, | ১৮:৫১:৫৩ |
অনলাইনের কটূক্তি নিয়ে মুখ খুললেন নবাগত অভিনেত্রী শানায়া কাপুর। অভিনয় জগতে পা রাখার পর থেকেই তাকে সামাজিক মাধ্যমে নানা ধরনের নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হচ্ছে, বিশেষ করে তার চেহারা ও শারীরিক গঠন নিয়ে করা মন্তব্যগুলো তাকে বারবার বিব্রত করেছে। তবে এসবের মাঝেও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন এই উদীয়মান তারকা।

সম্প্রতি এক আলাপচারিতায় শানায়া খোলামেলা স্বীকার করেন, কাজের সমালোচনা তিনি ইতিবাচকভাবেই নেন। অভিনয় বা দক্ষতা নিয়ে কেউ কঠোর ভাষায় মন্তব্য করলেও সেটিকে তিনি বাস্তবতার মুখোমুখি হওয়ার সুযোগ হিসেবে দেখেন। কিন্তু মুখের গঠন, ওজন কিংবা ব্যক্তিগত বৈশিষ্ট্য নিয়ে কটূক্তি তাকে আঘাত দেয় বলেও জানান তিনি। তবুও তিনি চেষ্টা করেন সেসব উপেক্ষা করতে।



শানায়ার মতে, সবসময় শক্ত থাকার ভান করার প্রয়োজন নেই। একজন মানুষের কষ্ট পেতেই পারে, সেটি স্বীকার করাও স্বাভাবিক। তার এই স্পষ্ট বক্তব্য অনেক তরুণ তারকার জন্য এক ধরনের সাহস জোগানোর বার্তা হয়ে উঠেছে। আলোঝলমলে দুনিয়ায় পা রাখা নতুন মুখদের জন্য তিনি যেন দেখিয়ে দিলেন, সমালোচনা গ্রহণের পাশাপাশি নিজের অনুভূতিকেও গুরুত্ব দেওয়া জরুরি।

এই খোলামেলা স্বীকারোক্তির মাধ্যমে শানায়া একদিকে যেমন নিজের মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন, অন্যদিকে তার পেশাদার মনোভাবও ফুটে উঠেছে। অনলাইন বিদ্বেষের ভিড়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বুঝিয়ে দিলেন, সাফল্যের পথ কেবল প্রশংসায় নয়, সমালোচনাকেও সঙ্গী করেই এগোতে হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..