✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : আরাগচি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৯, | ১২:০৪:৫৬ |
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রবিবার জানান, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় তেহরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ত্যাগ করবে না। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না।

তেহরানে আয়োজিত এক ফোরামে আব্বাস আরাগচি বলেন, ওয়াশিংটনের প্রতি তেহরানের আস্থা খুবই সীমিত এবং যুক্তরাষ্ট্র সত্যিই নতুন করে আলোচনায় আন্তরিক কি না, তা নিয়েও তাদের সন্দেহ রয়েছে।

তিনি বলেন, ‘আমরা কেন এত জোর দিয়ে সমৃদ্ধকরণের ওপর অটল থাকি এবং কোনো অবস্থাতেই তা ছাড়তে রাজি হই না, এমনকি যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়েও দেওয়া হয়? কারণ আমাদের আচরণ কী হবে, তা নির্ধারণ করার অধিকার কারও নেই।’

এ সময় আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন পৌঁছনোর প্রসঙ্গ উল্লেখ করে আরাগচি বলেন, ‘এই অঞ্চলে তাদের সামরিক মোতায়েন আমাদের ভয় দেখায় না।’ 

যুক্তরাষ্ট্র ও ইরান গত শুক্রবার ওমানে পুনরায় আলোচনা শুরু করে। গত বছর জুনে ইরানের সঙ্গে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা হলো।

ইরান চায় দেশটির ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক।

এর বিনিময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে ‘বিশ্বাস গড়ে তোলার মতো কিছু পদক্ষেপ’ নিতে পারে বলে ফোরামে জানান আরাগচি।

পশ্চিমা দেশগুলো ও ইসরায়েল-যাকে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ বলে মনে করা হয়-দাবি করে আসছে, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে।

আরাগচি বলেন, “তারা আমাদের পারমাণবিক বোমাকে ভয় পায়, অথচ আমরা কোনো পারমাণবিক বোমা চাই না।

আমাদের পারমাণবিক বোমা হলো বড় শক্তিগুলোর কাছে ‘না’ বলার ক্ষমতা।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..