✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শতাধিক প্রবাসী বিনা ভাড়ায় আবুধাবি যাওয়ার সুযোগ পাচ্ছেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-১২, | ১৮:৪৭:১৬ |

আবুধাবি থেকে ফেরত আসা ১১২ প্রবাসী বাংলাদেশি কর্মীকে বিনা ভাড়ায় পুনরায় আবুধাবিতে গমনের সুযোগ দেওয়া হবে। ইতিবাচক এ সিদ্ধান্তের জন্য এয়ার এরাবিয়া আবুধাবী কর্তৃপক্ষ ও বিমানবাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

সোমবার (১২ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়ার এরাবিয়া আবুধাবি কর্তৃপক্ষ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে এক চিঠির মাধ্যমে জানিয়েছে যে, গত ১৪ আগস্ট এয়ার এরাবিয়ার মাধ্যমে আবুধাবিতে গিয়ে ভিসা জটিলতার কারণে ফেরত আসা ৪৪ জন প্রবাসী বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা ভাড়ায় পুনরায় আবুধাবিতে পরিবহন করবে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে একই সময়ে আবুধাবি গিয়ে ফেরত আসা ৬৮ জন কর্মীকেও বাংলাদেশের প্রতি শুভেচ্ছার নিদর্শনস্বরূপ বিনা ভাড়ায় (টিকিটে প্রযোজ্য সরকারি ট্যাক্স পরিশোধ সাপেক্ষে) পুনরায় আবুধাবিতে পরিবহন করবে।

এজন্য তিনি আজ এয়ার এরাবিয়া কর্তৃপক্ষ ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..