✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৪০ ফুট পানির নিচে পাওয়া গেল পদ্মায় নিখোঁজ কলেজছাত্রের মরদেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০২, | ২০:১৫:৩৪ |
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর কাছে নদীতে গোসল করার জন্য ঝাঁপ দিয়ে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ৪০ ফুট পানির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মাওয়া পদ্মা সেতুর ৪নং পিলারের কাছে এমআইএসটির ১৮ জন ছাত্র নৌকা নিয়ে পদ্মা সেতু দেখতে যান। এ সময় পদ্মা সেতুর কাছে গিয়ে তিন ছাত্র গোসল করার জন্য নদীতে ঝাঁপ দেন । দুইজন ছাত্র সাঁতরে উঠলেও একজন নিখোঁজ হয়। নিখোজের নাম নাইম। তিনি সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের ছাত্র।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পদ্মা সেতুর ৪ নং পিলারের ৫০০ গজ দূরে ৪০ ফিট পানির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে নিহতের স্বজনদের মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত শনিবার বিকেলের দিকে সংবাদ পাওয়ার পর থেকে মুন্সীগঞ্জ ও ঢাকার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি টিম উদ্ধার অভিযান চালায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..