✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

খাঁটি স্বর্ণ চেনার উপায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০১, | ১৭:৩২:৩০ |
স্বর্ণের বাজারে আগুন, অর্থাৎ দাম আকাশচুম্বী। তবুও গহনা কেনায় খামতি নেই। অতিরিক্ত অর্থ ব্যয় করেই নারীরা স্বর্ণের গহনা কিনছেন। স্বর্ণের গহনা কিনবেন ভালো কথা, কেনার আগে তা খাঁটি কিনা জেনে নেওয়া ভালো। কেননা প্রথম দেখায় আসল ও নকল স্বর্ণের মধ্যে পার্থক্য করা কঠিন। 

খাঁটি স্বর্ণের গহনা কীভাবে চিনবেন
•    খাঁটি স্বর্ণ চেনার সহজ ও নির্ভরযোগ্য উপায় হলো বিআইএস হলমার্ক দেখা। এতে থাকে একটি ত্রিভুজ আকৃতির (বিআইএস-এর লোগো), হলমার্কিং সেন্টারের সিল এবং স্বর্ণের বিশুদ্ধতার মান। বেশিরভাগ ক্ষেত্রে এই চিহ্নগুলো গহনার ভেতরের দিকেই খোদাই করা থাকে।
•    স্বর্ণের বিশুদ্ধতা বোঝাতে ক্যারেট (কেটি) দিয়ে নির্ধারণ করা হয়। এর মধ্যে ২৪কেটি সোনাই সবচেয়ে খাঁটি। তবে গহনা তৈরিতে সাধারণত ২২কেটি (৯১৬), ১৮কেটি (৭৫০), ১৪কেটি (৫৮৫) ও ১০কেটি স্বর্ণ ব্যবহৃত হয়। ফাইননেস নম্বর যত বেশি হবে, স্বর্ণের মান তত উন্নত বলে ধরা হয়।
•    আসল স্বর্ণ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না। এটি অবশ্য তামা, দস্তা, স্টার্লিং সিলভার ইত্যাদির মতো অন্যান্য মিশ্রণের সঙ্গে বিক্রিয়া করে। অল্প পরিমাণ নাইট্রিক অ্যাসিড ড্রপারের সাহায্যে গহনার ওপর ফেলুন। জায়গাটি সবুজ হয়ে গেলে বুঝবেন সেটি আসল স্বর্ণ নয়। 
•    খাঁটি স্বর্ণ কখনোই চুম্বকের দিকে আকৃষ্ট হয় না। একটি চুম্বক নিয়ে গহনার কাছে ধরুন। যদি গহনা চুম্বকের সঙ্গে আটকে যায় তাহলে বুঝবেন সেটি খাঁটি নয়।  
•    চিনামাটি বা সিরামিকের প্লেটের ওপর স্বর্ণের বাট, কয়েন বা গহনা আস্তে আস্তে ঘষুন। যদি প্লেটের ওপর কালচে দাগ পড়ে তাহলে বুঝবেন যে স্বর্ণ কিনেছেন সেটি আসল নয়।

সূত্র: ইন্ডিয়া ডট কম

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..